ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১, আহত-৫

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১, আহত-৫

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় সোমবার (৪ নভেম্বর) দুপুর আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অজ্ঞাত এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। কীভাবে আগুন লেগেছে এখনো তা জানা যায়নি। মৃত ব্যক্তির নাম হিমেল মিয়া (৩০) বাড়ি রহমতপুর ময়মনসিংহ। আহতরা হলেন- মোঃ আজিজুল হক (৪৫),মোঃ বাবুল মিয়া(৪০), আব্দুল কুদ্দুস (৮২), আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

ফায়ার সার্ভিস ময়মনসিংহের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular