ময়মনসিংহ সাংবাদিক সমিতির ঢাকার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সদস্য সচিব গোলাম কিবরিয়া।
২৭ তারিখ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সমিতির অস্থায়ী কার্যালয় জাহান ভিলায় এ কমিটি ঘোষণা করা হয়। বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালালের (এনএনবি সম্পাদক) সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৌরভ জাহাঙ্গীর দৈনিক বাংলা, মো. মোশারফ হোসেন বাংলাদেশের আলো, মোঃ সিরাজুল ইসলাম দৈনিক যুগান্তর , গনি আদম এটি এন নিউজ, গোলাম কিবরিয়া এনটিভি, মোঃ হাবিবুর রহমান দৈনিক জনতা, এনামুল কবির কাজল একুশে টিভি, নুরুন্নাহার রিতা দৈনিক নবজীবন, জুনায়েদ খান চ্যানেল ২৪,শেখ ফরিদ দৈনিক বর্তমান, বাধঁন সরকার দৈনিক সমকাল, সোহেলি চৌধুরী ডেলি মর্নিং ভয়েজ, আল আমিন লিওন দৈনিক আমাদের সময়ে, লতিফুল বারী হামিম ঢাকা নিউজ টুয়েন্টিফোর ডটকম, রেদওয়ান খন্দকার দৈনিক নবচেতনা, সালেকুজ্জমান চৌধুরী রাজিব ব্রেকিং নিউজ, আক্তার হোসেন দৈনিক ভোরের ডাক, মুসলিম উদ্দিন সাপ্তাহিক একতা প্রমুখ উপস্থিত ছিলেন।
সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।



