ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমিয়ানমারে নৌকাডুবি

মিয়ানমারে নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের দক্ষিণ উপকূলে আন্দামান সাগরে প্রায় ৩০ জনকে বহনকারী অতিরিক্ত যাত্রী বোঝাই করায় একটি নৌকা সাগর পারি দিতে গেলে ডুবে যায়। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ তানিনথারি অঞ্চলের কিয়াউক কার গ্রামের এক ভিক্ষু জানিয়েছেন, ‘আমরা গতরাতে ১০টি এবং আজ সকালে ১ জনের মরদেহ পেয়েছি। গতকাল রোববার সন্ধায় নৌকাটি নিদিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছিল।’

ভিক্ষু আরো বলেন, উদ্ধারকৃত মরদেহের মধ্যে কোনো ছাত্র ছিল না ।পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দূর্বল হওয়ায় মিয়ানমারে নৌ দুর্ঘটনা একটি সাধারণ ঘটনায় পরিনত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular