ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্য আটক, থানায় ছাত্রদল নেতার তদবির

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্য আটক, থানায় ছাত্রদল নেতার তদবির

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর সক্রিয় সদস্য দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে ছাড়াতে থানায় তদবির করতে যান মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাকিব—এমন অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ দেলোয়ারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাজী জয়নাল আবেদীন বাজারে চাঁদা তুলতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন দেলোয়ার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় বাজারের নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, দেলোয়ারের নেতৃত্বে ৪–৫ জন অস্ত্রধারী যুবক দোকান ও গাড়ির চালকদের কাছ থেকে চাঁদা দাবি করছিল। স্থানীয়দের প্রতিরোধে দেলোয়ার ধরা পড়ে।

এদিকে দেলোয়ারের স্ত্রী অভিযোগ করেন, তাকে ভয় দেখিয়ে অর্থ দাবি করেছেন ছাত্রদল নেতা সাকিব। বিষয়টি নিয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. বশির উল্লাহ বলেন, “ঘটনার সত্যতা প্রমাণিত হলে দলীয় ভাবমূর্তি নষ্ট করার দায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, দেলোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে, এবং তার নেতৃত্বে ‘কব্জি কাটা গ্রুপ’ আবারও সক্রিয় হয়ে উঠেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular