ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকলেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার সন্ধায় (২৬ অক্টোবর) অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, লেবাননে জেদেইদেহ মারজায়ুন শহরে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ছাড়া বৈরুতে রাতভর হামলার তথ্য জানিয়েছে লেবাননের এই সংবাদ সংস্থা। বলা হয়েছে, বুরজ আল-বারাজনেহ, হারেত হেরিক এবং আল হাদাতে হামলা চালায় ইসরায়েল।

এ ছাড়া গাজাতেও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং অন্তত ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

গতকাল শনিবার ইসরায়েলি বাহিনী ইরানে ব্যাপক হামলা চালায়। এতে ইরানের অন্তত চার সেনা নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, ইরানের তাদের অভিযান সফল হয়েছে এবং যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular