ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনশিল্পী রোকনুজ্জামান রোকনের বিদায়বেলার গান 

শিল্পী রোকনুজ্জামান রোকনের বিদায়বেলার গান 

সৈয়দা শিরীন (বিনোদন ডেস্ক) : দাদুর হাতে বাঁশি, নাতির কণ্ঠে গান। দাদু নাতি ঘুরে বেড়াচ্ছে পূর্ব পূরুষের স্মৃতি বিজড়িত গ্রামের পথে, নদীর ধারে, নিজেদের বসত ভিটার উঠোনে। নদীর স্ফটিক জলে নৌকা চালানো, বৈঠা চালানোর শব্দ, উপরের নীল আকাশ, জলের শব্দ স্পর্শ, নদীর পাড়ের মায়াবী বাতাসের আদর-মাখা ছোঁয়া,  নদী পাড়ের বসতভিটা, অসাধারণ মায়াবী রঙ ছড়ানো সুর্যাস্তের দৃশ্য, জেলেদের জাল দিয়ে মাছধরাসহ অসামান্য দৃশ্যপটে সাজিয়ে তোলা এক হৃদয়ছোঁয়া গান– বিদায় বেলার গান। এ এক আশ্চর্য নির্মাণ। এ গান পড়ন্ত বেলার মানুষের জন্য শুধু নয়, দিগন্ত জোড়া স্বপ্ন দেখা নাতির জন্যও বটে।

এই অসাধারণ গানটির কথা লিখেছেন শাহীন সরদার। নিজের মনের মাধুরী মিশায়ে সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন সুরস্রষ্টা শাহীন সরদার নিজেই। 

দাদুর চরিত্রে কাউসার আহমেদের সাবলীল অভিনয়, নাতির চরিত্রে শিল্পী রোকনের অসামান্য যাদুস্পর্শী আবেগিক অভিনয় গানের প্রাণ উজ্জীবন করেছে।        

গান: চোখ থাকিতে চোখে দেখিস না 

শিল্পী: রোকনুজ্জামান  রোকন

কথা, সুর ও সংগীত: শাহীন সরদার

ইউটিউব লিংক:   https://www.youtube.com/watch?v=AQ43hmyHY1o

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular