ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসরিষাবাড়ীতে ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে পৌর এলাকার মুলবাড়ী এলাকার তালুকদারবাড়ী রেলওয়ে ক্রসিং এর ৪০০ গজ উত্তরে ঘটনা ঘটেছে। গেটম্যান বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভূঞাপুর থেকে ছেড়ে আসা ৩৮ (থার্টি এইট) ডাউন ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ সুরতহাল রিপোর্ট করে জেলা মর্গে পাঠানো হয়। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ।

জামালপুর জিআরপি থানার এসআই সাইফুল আলম সাংবাদিকদের বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্ত করে পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular