নিউজ ডেস্ক : শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারে আমলে বেসরকারি খাতে যেমন বিনিয়োগ বাড়েনি, তেমনি বিদেশি বিনিয়োগও বাড়েনি।
গুলশানের একটি হোটেলে রোববার (১৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবির) বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, রাজনীতির পথ রেখাকে কতটা সুগম করতে পারব, তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তি দেয়া হচ্ছে তার ওপর। সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার কতটা স্বল্প সময়ে করা যায় তা ভাবা বেশি জরুরি।
তিনি আরও বলেন, সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদের ওপর। এলডিসি থেকে বের হওয়ার পর বিনিয়োগগুলো পরিবর্তিত পরিস্থিতিতে আনতে পারবো কি না তা নিশ্চিত করা দরকার। ইতিহাস থেকে শিখে, আমাদের সামনে এগোনোর পথ সুগম করতে হবে।



