ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করবে

১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করবে

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এনসিপি। তবে, ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে কয়েকটি আসনে প্রার্থী দেবে না দলটি। তাছাড়া ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত ‘জুলাইযোদ্ধা’ গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে আমরা দেখেছি, যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা এবার সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকায় যে গ্রহণযোগ্য ব্যক্তি, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক, ইমাম, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্বে রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা সে উদ্দেশ্যে কাজ করছি।

নির্বাচনী জোট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করবো। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি।

উল্লেখ্য, গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারান গাজী সালাউদ্দিন (৪৫)। অন্য চোখেও তিনি দেখছিলেন ঝাপসা। মুখমণ্ডলের পাশাপাশি গলায়ও একাধিক গুলি লেগেছিল তার। শরীরের এই গুলি নিয়েই টানা ১৫ মাস পর বেঁচে ছিলেন তিনি। সর্বশেষ গত ১৬ অক্টোবর রাতে মারা যান এ জুলাই যোদ্ধা। বুধবার তার পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular