ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাঅস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর।

দুই ম্যাচের এ গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেয় টাইগারদের প্রথম বহর।

প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, দলের স্পিন কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও প্রধান কোচ ফিল সিমন্স।

বোলিং কোচ ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্যও এই বহরের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২ আগস্ট। ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ায় পৌঁছেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। সেখানে কয়েক দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর মূল লড়াইয়ে নামবে টাইগাররা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular