ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআগামী মে মাসে ফুটসাল লিগ

আগামী মে মাসে ফুটসাল লিগ

নিউজ ডেস্ক : প্রথমবার সাফ নারী ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর এখন লিগ শুরু করার উদ্যোগ নিয়েছে বাফুফে। আগামী মে মাসে এই লিগ চালু করা হবে। ২ মে থেকে ২২ মে মিরপুর ইনডোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে লিগ। একসঙ্গে পুরুষ ও নারী ফুটসাল শুরু করবে বাফুফে। অনেক বড় এটা যুদ্ধ মনে হতে পারে। তবে এটিকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান।

ফুটসাল লিগ চালু করার জন্য এরই মধ্যে আগ্রহী ক্লাবগুলোকে বাফুফে হতে ক্লাব লাইসেন্সিং করতে অনুরোধ করা হয়েছে। যারা ক্লাব লাইসেন্স করবেন তাদেরকে এক সঙ্গে দুটি ফুটসাল দল গঠন করতে হবে। একটি নারী দল এবং একটি পুরুষ দল। ইমরানুর রহমান জানিয়েছেন একটি দল গঠন করলে হবে না। দুটি দল গঠন বাধ্যতামূলক। কারণ ফুটসাল লিগের দুটি খেলাই এক সঙ্গে চলবে।’

দেশের প্রিমিয়ার ফুটবল লিগে ১০ ক্লাব খেলছে। চাইলে এই ক্লাবগুলো ফুটসালে দল গঠন করতে পারে। ইমরানুর রহমান মনেপ্রাণে চাইছেন মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস এবং অন্যান্য যেসব দল রয়েছে তারাও আসুক। কারণ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর গ্ল্যামার আছে। তারা খেললে স্বাভাবিকভাবেই অন্যরকম মাত্রা পায়। বিশেষ করে মোহামেডান-আবাহনী যদি দল গঠন করে।’

দেশে সাবেক ফুটবলার রয়েছেন অনেক। তারা অনেকই অবসরে খেলাধুলা করেন। এমনকি প্রফেশনাল ফুটবলারও ফুটসাল খেলতে পারেন। ইমরানুর বলেন, ‘আমরা চাচ্ছি ফুটসাল হবে প্রফেশনাল একটা খেলা। এখনকার তরুণরা ফুটসলাকে প্রফেশনালি গ্রহণ করুক। তাতে দেশে অনেক ফুটসাল খেলোয়াড় তৈরি হবে। সামনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ থেকে ফুটসালের শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে।’

এশিয়া কাপ ফুটসালকে কেন্দ্র করে এখন থেকে একটা পরিকল্পনা তৈরি করে সেই পথে হাঁটবে বাংলাদেশ। এই কর্মকর্তা জানিয়েছেন আগামীতে এশিয়া কাপ ফুটসালে খেলতে চাই।’ ফুটসালের জন্য বাফুফের নির্ধারিত মাঠ নেই। তবে রাজধানীতে বেসরকারিভাবে অনেকেই ফুটসাল মাঠ তৈরি করে খেলার আয়োজন করে। নানা সংগঠন হতে ফুটসাল মাঠ তৈরি করে ঘণ্টা হিসাবে ভাড়ায় খেলতে দেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেই সব মাঠে গিয়ে ফুটসাল খেলছেন। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও ফুটসালের মাঠ ভাড়া নিয়ে করপোরেট টুর্নামেন্ট আয়োজন করছে।

ফুটসালে এক দলে ৫ জন খেলেন। খেলাটা ফুটসাল হলেও ভাড়া মাঠে সবাই খেলছেন ফুটবল। তবে ফুটসালের সাইজের মাঠ হওয়ায় সেটিকে ফুটসাল খেলা হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। ক্রীড়া মন্ত্রণালয় হতে ওয়ার্ডভিত্তিক ফুটসাল মাঠ গড়ে তোলার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেটিকে সুখবর বলছেন ইমরানুর রহমান। তিনি মনে করেন ফুটসাল মাঠ যদি ওয়ার্ডভিত্তিক হয় তাহলে এই খেলাটার জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে, খেলোয়াড় বের হবে। আমরা অবশ্যই চাই পুরুষ এবং নারী ফুটসাল খেলোয়াড় উঠে আসুক।’ যারা ফুটসালে দল গঠন করতে চায় তারা ৫ লাখ টাকা জামানত দিবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular