ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষআটোয়ারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালন

আটোয়ারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: “ তামাক কোম্পানির কূটকৌশল উম্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি ” প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ৩১ মে) দিবসটি উপলক্ষে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতা , র‌্যালি , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টার দিকে তামাক বিরোধী জনসচেতনতামূলক একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির মূল লক্ষ্য হলো বিশ^ব্যাপি তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তামাক বিরোধী নীতি ও কর্মসূচি উৎসাহিত করা। তিনি বলেন, তামাক সেবনের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ নানা প্রকার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বিশেষ করে ফুসফুস ও হৃদরোগ, বিভিন্ন ধরনের ক্যান্সারসহ নানাবিধ শারীরিক জটিলতার সৃষ্টি হয়। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, তামাক জনস্বাস্থ্যের জন্য এক মহা হুমকি। এটি শুধু ধূমপানকারীর নয়, পরোক্ষভাবে আশপাশের মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে।

তামাকে থাকা নিকোটিন রক্তের মাধ্যমে মস্তিস্কে পৌঁছে ডোপামিন নামক রাসায়নিক নি:সরণ ঘটায়, যা সাময়িক আনন্দের অনুভুতি দেয়। এ কারণে মানুষ এতে আসক্ত হয়ে পড়ে। তামাক সেবনে ফুসফুস, ক্যান্সার, হৃদরোগ, স্টোক, শ^াসকষ্ট, গর্ভবতী নারীর ক্ষেত্রে শিশুতে জন্মগত সমস্যা, মুখগহ্বরের ক্যান্সার,দাঁতের ক্ষয়,নাকের ক্যান্সার, উচ্চ রক্তচাপ,গলা ও জিহ্বায় ক্ষত সহ নানা রোগ হয়ে থাকে। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের বিকল্প নাই।

আলোচনা শেষে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষাথীরা হলেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিলা জাফর , প্রথম স্থান অধিকার করে পুরস্কার হিসেবে ৪০০০/-টাকা, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আল হুমাইরা অনু দ্বিতীয় স্থান অধিকার করে ৩০০০/- টাকা এবং আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মিসকুতুল জান্নাত তৃতীয় স্থান অধিকার করে ২০০০/- টাকা পুরস্কার গ্রহণ করেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular