বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে অ্যাপলের সর্বাধুনিক প্রযুক্তির আইফোন ১৮ সিরিজ।
অ্যাপলের অফিশিয়াল মনোভ্যান্ড পার্টনার ও অনুমোদিত পুনর্বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার গতকাল রবিবার ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আইফোন লাইনআপ উন্মুক্ত করে। গ্রাহকেরা এখন দেশের সব গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুম ও অনলাইন থেকে এসব ফোন কিনতে পারবেন।
নতুন সিরিজের আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে ইতিমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে। এতে যুক্ত হয়েছে নতুন ৪৮ মেগাপিক্সেল ভেরিয়েবল অ্যাপারচার ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার এবং উন্নত ব্যাটারি ব্যবস্থা।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে আইফোন ১৮ সিরিজের জন্য আনা হয়েছে বিশেষ ‘শিল্ড+’ প্রটেকশন সেবা, যা প্রতিটি ফোনের সাথেই নিখরচায় দেওয়া হচ্ছে।
অ্যাপলের নিয়মিত এক বছরের ওয়ারেন্টির সঙ্গে এই সেবার মাধ্যমে ক্রেতারা অতিরিক্ত আরও এক বছরের ওয়ারেন্টি পাবেন। অর্থাৎ ফোনগুলোতে মিলছে মোট দুই বছরের ওয়ারেন্টি সুবিধা। এ ছাড়া এই মেয়াদের মধ্যে একবার করে ফ্রন্ট স্ক্রিন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষনীয় অর্থায়নের সুযোগও। শূন্য শতাংশ সুদে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাকের সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
স্টক থাকা সাপেক্ষে গ্রাহকেরা উপহার হিসেবে পাবেন এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫। এ ছাড়া সঙ্গে বিনামূল্যে মিলবে অফিশিয়াল কেস, ২০ ওয়াটের অ্যাপল অ্যাডাপ্টার এবং স্পাইগেন স্ক্রিন প্রটেক্টর।
উন্মোচন অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার ও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, “আমরা গ্রাহকদের সব সময় প্রিমিয়াম ডিভাইস ও সেবা সুনিশ্চিত করি। আইফোন ১৮ সিরিজের সঙ্গে বিনামূল্যে ‘শিল্ড+’ সেবা দিতে পেরে আমরা আনন্দিত। বর্ধিত ওয়ারেন্টি ও গ্লাস রিপ্লেসমেন্ট সুবিধা একসঙ্গে পাওয়ার ফলে ক্রেতারা নিশ্চিন্তে তাঁদের পছন্দের ডিভাইস ব্যবহার করতে পারবেন।”
গ্যাজেট অ্যান্ড গিয়ারে আইফোন ১৮ প্রোর বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ২ লাখ ৯৯ হাজার ৯৯ টাকা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জে অবস্থিত গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব আউটলেট এবং অফিশিয়াল ওয়েবসাইটে ফোনটি পাওয়া যাচ্ছে।




