ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যগ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বাণিজ্য ডেস্ক:  প্রাইম ব্যাংক পিএলসি এবং এনলাইটেন্ড একাডেমির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, প্রাইম ব্যাংক নীরা গ্রাহক, প্রাইম ব্যাংকের গ্রাহকদের সন্তান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের স্বামী/স্ত্রী ও সন্তানরা এনলাইটেন্ড একাডেমির সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং এনলাইটেন্ড একাডেমির চেয়ারম্যান শারমিন সলিম তুলি।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের যোগ্য গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এনলাইটেন্ড একাডেমি পরিচালিত সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ কর্মসূচিতে এক্সক্লুসিভ সুবিধা পাবেন। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও সার্বিক কল্যাণে অবদান রাখার পাশাপাশি তাদের মধ্যে আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহিত করবে প্রাইম ব্যাংক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির এফএভিপি, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার–উইমেন ব্যাংকিং নীরা ফাতেমা আক্তার এবং এনলাইটেন্ড একাডেমির ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনস্ট্রাক্টর মো. ওয়ালিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular