ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনের কৌশলগত শহর ঘিরে ফেলেছে ১ লাখের বেশি রুশ সেনা

ইউক্রেনের কৌশলগত শহর ঘিরে ফেলেছে ১ লাখের বেশি রুশ সেনা

নিউজ ডেস্ক: পূর্ব ইউক্রেনীয় কৌশলগত শহর পোকরোভস্ক দখলের জন্য শহরটির আশেপাশে ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার (২৭ জুন) ইউক্রেনের সামরিক প্রধান ওলেক্সান্ডার সিরস্কি এমনটাই দাবি করেছেন।

তিনি বলেন, পূর্ব দিকে বিস্তৃত ১২০০ কিলোমিটার ফ্রন্ট লাইন বরাবর পোকরোভস্কের আশেপাশের এলাকাটি এখন ‘সবচেয়ে উত্তপ্ত স্থান’।

যুদ্ধ শুরুর আগে পোকরোভস্কে প্রায় ৬০ হাজার লোক বাস করত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া অভিযান শুরু করার পর থেকে তিন বছরে তাদের বেশিরভাগই চলে গেছে।

সিএনএন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ বাহিনী প্রায় এক বছর ধরে পোকরোভস্ক দখলের চেষ্টা করছে, একের পর এক আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু সৈন্য সংখ্যা এবং অস্ত্রের দিক থেকে স্পষ্ট সুবিধা থাকা সত্ত্বেও শহরটি দখল করতে ব্যর্থ হয়েছে মস্কো।

প্রতিবেদনে আরও বলা হয়, পোকরোভস্ক মস্কোর জন্য একটি কৌশলগত লক্ষ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, তার লক্ষ্য হলো আংশিকভাবে দখলকৃত পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্কের সমস্ত অঞ্চল দখল করা।

ইউক্রেনের সর্বশেষ পরিচালিত কোকিং কয়লা খনিটি ছিল পোকরোভস্কে। এটি চালু রাখার জন্য অনেক কর্মচারী ওই এলাকায় অবস্থান করছিল। এই বছরের শুরুতে এটি বন্ধ করতে বাধ্য হওয়ার পর তারাও চলে যেতে শুরু করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular