ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাইসলামপুরকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জামালপুর সদর

ইসলামপুরকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জামালপুর সদর

সৈয়দ নুরুল্লাহেল সাদেক : শ্বাসরুদ্ধকর ম্যাচে ইসলামপুর উপজেলা একাদশকে ৪-০ গোলে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে জামালপুর সদর উপজেলা একাদশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইসলামপুরের বিপক্ষে দাপুটে জয় পায় জামালপুর সদর। এ জয়ের ফলে ‘ক’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে দলটি।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জামালপুর সদর উপজেলা একাদশের সিফাত ম্যাচসেরা নির্বাচিত হন। তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।

এর আগে একই গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মাদারগঞ্জ উপজেলা একাদশ।

টুর্নামেন্টের ‘খ’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় একই স্টেডিয়ামে মুখোমুখি হবে মেলান্দহ উপজেলা একাদশ ও জামালপুর পৌরসভা একাদশ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular