ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদইসলাম প্রতিষ্ঠিত হলেই সকল সমস্যার সমাধান: ইসলামী সমাজ

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সকল সমস্যার সমাধান: ইসলামী সমাজ

নিউজ ডেস্ক: ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থাই ইসলাম বিরোধী মতবাদ তথা জাহিলিয়্যাত। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল প্রকার সংবিধান আলকুরআন বিরোধী সংবিধান। আলকুরআন বিরোধী গণতান্ত্রিক সংবিধান মেনে চলার মাধ্যমে বাংলাদেশের মানুষ জাহিলিয়্যাতের অধীনে বন্দি হয়ে আছে।

অর্থাৎ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দেশ ও জাতির মানুষ-(১) মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্বের অধীনে বন্দি, (২) মানুষের মনগড়া আইন-বিধানে রচিত সংবিধানের আনুগত্যের অধীনে বন্দি এবং (৩) মানুষের মনগড়া আইন-বিধানে রচিত সংবিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতা বা সরকারের আনুগত্যের অধীনে বন্দি হয়ে আছে— এসবই কৃষ্ণর এবং শিরক-ক্ষমার অযোগ্য মহা অপরাধ- সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত এই ৩টি মৌলিক সমস্যার সমাধান না হলে কোন সমস্যারই সমাধান হবে না, হচ্ছে না। কৃষ্ণর এবং শিরকের পরিণতি দুনিয়ায় মানুষের জীবনে অকল্যাণ, অশান্তি এবং আখিরাতের জীবনে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম, যা মহাক্ষতি।

ইসলামী সমাজ’ ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল জনাব আবু জাফর মোহাম্মাদ সালেহ’র সঞ্চালনায় আজ ৮ আগস্ট ২০২৬ইং, শনিবার, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে “সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা সমূহ এবং তা সমাধানের উপায়” বিষয়ে অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী সমাজের আমীর বলেন, দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করতে হলে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব, মানুষের মনগড়া আইন-বিধানে রচিত আলকুরআন বিরোধী সংবিধানের আনুগত্য এবং মানুষের মনগড়া আইন-বিধানে রচিত আলকুরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতা বা সরকারের আনুগত্য ত্যগ করে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব,

আইন-বিধান ও শাসন কর্তৃত্ব গ্রহণ করে রাব্বুনাল্লাহ বা আল্লাহু আকবার ঘোষণা করতে হবে এবং তাঁরই প্রদত্ত আইন-বিধানের আনুগত্য এবং তাঁরই মনোনীত সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর শর্তহীন আনুগত্য-অনুসরণ ও অনুকরণ গ্রহণ করে, সাক্ষ্য ও অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ- এই বিষয়গুলোর উপরে দৃঢ় থেকে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠায় রাসূল (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে আল্লাহরই সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী আমীরের নেতৃত্বের আনুগত্যের অধীনে থেকে সত্য দ্বীন ইসলামের তাবলীগ ও দাওয়াত দিতে থাকতে হবে।

সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার দাওয়াতি আন্দোলনে সকল প্রকার বিরোধীতার মুকাবিলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে ছবর ও ক্ষমার নীতিতে অটল থেকে সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের সাহায্য প্রার্থনা করতে থাকতে হবে এবং কুরআন ও সুন্নাহর জ্ঞানার্জনের মাধ্যমে ঈমান, আকিদা, চরিত্র ও আমল পরিশুদ্ধ করতে হবে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular