ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএকমাত্র গুণগত শিক্ষাই পারে উন্নয়ন ও পরিবর্তন আনতে : টি এইচ এম...

একমাত্র গুণগত শিক্ষাই পারে উন্নয়ন ও পরিবর্তন আনতে : টি এইচ এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: একমাত্র গুণগত শিক্ষা অর্জনই পারে উন্নয়ন ও পরিবর্তন আনতে।দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্হা গড়ে তুলার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন গণফোরামের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম সম্পাদক ও সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা বাজার আসনের গণফোরামের এমপি প্রার্থী সাংবাদিক ও গবেষক টি এইচ এম জাহাঙ্গীর।তিনি আরও বলেছেন শিক্ষার উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান ও ছাতককে শিক্ষা ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে সর্বস্হরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সম্প্রতি ছাতক উপজেলার ভাতগাঁও আইডিয়াল কলেজ আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।কলেজের অধ্যক্ষ মেঘলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্টজনেরা উপস্হিত ছিলেন।

উল্লেখ্য যে টি এইচ এম জাহাঙ্গীর বহুবছর যাবত সিলেট বিভাগের গুনীজনদের নিয়ে সিলেট রত্ন ফাউন্ডেশনের মাধ্যমে মেধা,শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করছেন।তিনি তাঁর জীবন থেকে নেয়া অভিঞতা ছাতক-দোয়ারার জনগণের জন্য কাজে লাগাতেন চান বলে তিনি জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular