ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক পান করায় শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শাহ আলী একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল ছিল। নিয়মিত সেবনের জন্য তার ঘরে বিভিন্ন ধরনের ঔষধ রাখা ছিল। বিকেলে ঘরের ভেতরে থাকা ঔষধের বোতল ভেবে ভুলবশত কীটনাশকের বোতলটিকেই নিজের নিয়মিত খাওয়ার ওষুধ বলে পান করে ফেলেন তিনি।

ওই সময় বাড়িতে কোনো লোকজন ছিলেন না। ঘটনার কিছুক্ষণ পর তার স্ত্রী দেখেন শাহ আলী মাটিতে পড়ে আছেন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular