নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শান্তা প্রামানিক কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে (৩ জুন) কিশোরগঞ্জ উপজেলা পরিষদ মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং তাঁর বাড়ি পানিয়ালপুকুর এলাকায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, থানায় মামলা দায়েরের পর ওই তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ।



