ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকুকুরের খাওয়া অর্ধেক বিস্কুট কেড়ে নিল শিশুর প্রাণ

কুকুরের খাওয়া অর্ধেক বিস্কুট কেড়ে নিল শিশুর প্রাণ

সোহান রহমান, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের জন্য ফেলে রাখা বিস্কুট খাওয়ার পর জলাতঙ্কে আক্রান্ত হয়ে রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (১৬ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পাশ্ববর্তী জেলা নরসিংদী এলাকায় তার মৃত্যু হয়। জানা গেছে, শিশুটির গর্ভধারীনি  মা রুনা বেগমও জলাতঙ্কে আক্রান্ত হয়ে রাজধানীর  ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
স্থানীয় সূত্র জানায়, নিহত রবিউল ভৈরব পৌর শহরের  কালিপুর দক্ষিণপাড়া এলাকার মিজান মিয়ার ছেলে। গত ২৮ জুন বাড়ির সামনে খেলছিল রবিউল। এ সময় প্রতিবেশী মুসা মিয়ার স্ত্রী তাদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেন। কুকুরটি অর্ধেক বিস্কুট খেয়ে বাকি অংশ ফেলে দিলে শিশুটি সেটি কুড়িয়ে খেয়ে ফেলে। এরপর থেকেই সে ধীরে ধীরে গুরুতর  অসুস্থ হয়ে পড়ে।
 
পরিবারের সদস্যরা জানান, প্রথমে রবিউলকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে জলাতঙ্কের টিকা না থাকায় তাকে দ্রুত  আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতাল থেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ  হাসপাতালে এবং সেখান থেকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত  চিকিৎসকরা। তবে ঢাকায় পৌঁছানোর আগেই রাস্তায় প্রাণ গেল শিশুটির।
 
শিশুটির বাবা মিজান মিয়া অভিযোগ করেন, প্রতিবেশীরা নিয়মিত বাড়ির সামনে কুকুরকে খাবার দিতেন। বারবার নিষেধ করার সত্ত্বেও তারা বিষয়টি কর্ণপাত করেনি।  তাদের  দায়িত্ব অবহেলাহীন আচরণের কারণেই তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করে তিনি। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু  বিচার চান তিনি ।
 
এই ঘটনায় ভৈরব থানার অফিসার ইনচার্জ তদন্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সংবাদ পাওয়ার পর পর-ই তাৎক্ষণিক আমরা  ঘটনাস্থল পরিদর্শন করেছি । শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular