ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাকোরআন ৬ মাসে ৩০ পারা মুখস্থ করেন হাফেজ মাহমুদ

কোরআন ৬ মাসে ৩০ পারা মুখস্থ করেন হাফেজ মাহমুদ

নিউজ ডেস্ক : বাগেরহাটের ১১ বছর বয়সী মাহমুদ হাসান মাত্র ছয় মাসেই পুরো ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজের মর্যাদা অর্জন করেছেন।

পশ্চিম বাসাবাটি এলাকার এক শ্রমজীবী পরিবারে জন্ম নেওয়া মাহমুদ বর্তমানে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। বাবা মোঃ মামুন মোল্লা দিনমজুর, মা মোসা মারুফা আক্তার গৃহিণী।

মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা রুহুল আমিন খান বলেন, মাহমুদ ছিল অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী—প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা তিলাওয়াত ও মুখস্থ করত।

এলাকার সাংবাদিক ও স্থানীয়রা তার এই কৃতিত্বকে বাগেরহাটবাসীর গর্ব আখ্যায়িত করেছেন।

বাবা-মা ও স্থানীয়রা তাকে দোয়া ও উৎসাহ দিয়ে বলেন, মাহমুদ ভবিষ্যতে একজন যোগ্য আলেম ও দাঈ (যিনি মানুষকে ইসলামে আমন্ত্রণ জানানোর কাজ দাওয়াতে নিযুক্ত হন) হয়ে সমাজে আলোর কাজ করবে—এটাই তাদের আশা।

‎ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular