ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ের কৃতী সন্তান অধ্যাপক ড. আলফেছানী ঢাবির প্রো-ভিসি (প্রশাসন)

গফরগাঁওয়ের কৃতী সন্তান অধ্যাপক ড. আলফেছানী ঢাবির প্রো-ভিসি (প্রশাসন)

গফরগাঁও প্রতিনিধি(ময়মনসিংহ):ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ডিক্রিভূমি গ্রামের কৃতী সন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী খাইরুল ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন।বৃহস্পতিবার, ৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।দুই যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত ড. আলফেছানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকেই বি.এসসি(সম্মান) ও এম.এসসি (থিসিস) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্বও সফলভাবে পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা,জীববিজ্ঞান অনুষদ সাদা দলের সাবেক আহ্বায়ক এবং ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ইউট্যাব)এর যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন তিনি।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular