ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে আবারো দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,জামায়াত কর্মীর মৃত্যু

গফরগাঁওয়ে আবারো দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,জামায়াত কর্মীর মৃত্যু

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের গফরগাঁও- হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কে আবারো দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবির(৩৫)নামে এক  জামায়াতে ইসলামীর কর্মী নিহত হয়েছে।নিহত মেহেদী হাসান কবীর দক্ষিণ গফরগাঁওউপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শুক্রবার(৬নভেম্বর)দুপুরে গফরগাঁও- হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের গলাকাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,মেহেদী হাসান কবীর জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী এজেন্ট ছিলেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,মেহেদী হাসান কবীর ও তার বন্ধু পার্শ্ববর্তী পাইথল  ইউনিয়নের নেওকা গ্রামের রায়হান  মিয়া মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদ জু’মার নামাজ আদায় করতে যায়।নামাজ পড়ে দুই বন্ধু বাড়ীতে ফেরার পথে  গফরগাঁও- হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের  দক্ষিণ গফরগাঁও উপজেলার গলাকাটা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা  দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মেহেদী হাসান কবীর ও রায়হান  গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান কবীরকে মৃত ঘোষণা করেন এবং আহত রায়হানকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম  বলেন,আহত একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়।ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।পাগলা থানার ওসি মো.আমিনুল ইসলাম বলেন,সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়,অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular