ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

গফরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:মযমনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ধামাইল গ্রামের শওকতের মোড়ে বিএনপির স্থানীয় কার্যালয় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে,বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ের বন্ধ সার্টারে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।এলাকাবাসী টের পেয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নেভায়।

এ ঘটনায় সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম বিপ্লব বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি।জেল,জুলুম,হুলিয়া মাথায় নিয়ে দলের নেতৃত্ব দিয়েছি। এখন ঈর্ষা কাতর হয়ে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে,এমনকি প্রাণ নাশের হুমকি দিচ্ছে। রাতের আঁধারে দুর্বৃত্তের ছদ্মবেশে আওয়ামী লীগের দোসরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। 

গফরগাঁও থানার এসআই মোহাম্মদ মোরাদ খান জানান,বুধবার গভীর রাতে ধামাইল শওকতের মোড় এলাকার বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা
আগুন দিয়ে পালিয়ে যায়। স্হানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে আলামত জব্দ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular