ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া

গফরগাঁওয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু এই দোয়া মাহফিলের আয়োজন করে। পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোফাখখারুল ইসলাম রানার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপজেলা বিএনপি,পাগলা থানা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেন,’ আমি আপনাদের সকলের খেদমতদার আপনারা আমার পরম আপনজন।জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী আজ উপস্থিত হয়েছেন আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে। আমরা আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কায়মন বাক্যে প্রার্থনা করি এই মহান নেত্রীর জান্নাতুল ফেরদৌস নসীব করুন। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আসাদুল্লাহ সোলায়মান। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular