ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাগফরগাঁওয়ে গণিত উৎসব

গফরগাঁওয়ে গণিত উৎসব

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে গণিত শেখো, স্বপ্ন দেখো”এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গণিত উৎসব।উৎসবে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা করতে (৩১ জানুয়ারি) শুক্রবার সকালে গফরগাঁওয়ের হাতিখলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গফরগাঁও উপজেলা আঞ্চলিক গণিত উৎসব। এতে ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করে।

প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে প্রাথমিক, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা গণিতের জটিল প্রশ্নের সমাধান করে চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী উত্তীর্ণ হন। যারা জাতীয় গণিত উৎসব ২০২৫-এ অংশগ্রহণ করবেন। এই জাতীয় উৎসব আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এম,এম মোমতাজ উদ্দিন,
ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও শাখার সভাপতি
মোহাম্মদ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলাম।

উৎসবের আয়োজকরা জানান, গফরগাঁও উপজেলার শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং তাদের মেধার বিকাশে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই উৎসব তাদের গণিতের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে এবং জাতীয় গণিত উৎসবে প্রতিযোগিতার জন্য আরও বেশী উৎসাহিত করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular