গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে চেতনানাশক স্প্রে করে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাসার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা স্বর্ণালংকারসহ মালামাল লুট করে দুর্বৃত্তরা। শুত্রুবার দিবাগত রাতে পৌর এলাকার পশু হাসপাতাল রোডে সোনালী ব্যাংকের অবসারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান আহামেদের বাসায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সুলতান আহামেদ (৬৫), স্ত্রী তাসলিমা বেগম (৫৫) ও ছেলে অর্নব (২৩) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে । সুলতান আহামেদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়, শুত্রুবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বারন্দার গ্রীল কেটে জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে জানালার লোহার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা স্টীলের আলমারীসহ বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। তবে বাসার সবাই অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় কি পরিমান নগদ টাকা,স্বর্ণালংকার ও মালামাল চুরি হয় তা জানা যাইনি ।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রত্রিুয়া চালাচ্ছি ।
সুলতান আহামেদ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় সাংস্কৃতিক পরিমন্ডল ও সচেতন নাগরিক সমাজ তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



