ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে জুলাই যোদ্ধারা পেলেন স্বাস্থ্য কার্ড

গফরগাঁওয়ে জুলাই যোদ্ধারা পেলেন স্বাস্থ্য কার্ড

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গফরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের স্বাস্থ্য বিভাগ এই উদ্যোগ গ্রহণ করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধাদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন অতিথিরা। জুলাই যোদ্ধারা হলেন, মো. তারা মিয়া,নুরে আলম সালেক,মো. রিমন মিয়া,ওয়াজেদ আলী শেখ, অপূর্ব হিমেল রানা ও মোসাম্মত রুমী।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular