ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

সারাদেশে হত্যা, নৈরাজ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্যের প্রতিবাদে গফরগাঁওয়ে বিএনপি বিশাল বিক্ষোভ মিছিল-সমাবেশ করছে।

সোমবার দুপুরে গফরগাঁও রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ মো. ইসহাকের সভাপতিত্বে
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডা. মোফাখখারুল ইসলাম রানা।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান গণতন্ত্রের অনবদ্য প্রতীক। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। এতে বিএনপির অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছেন এবং বহু নেতাকর্মী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্য, কটূক্তি ও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
সমাবেশে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular