ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

গফরগাঁওয়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

গফরগাঁওয়ে শহীদ রাস্টপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পাগলা সাহেব আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ্ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মো. জাকারিয়া শরিফ,পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, নজরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার প্রমুখ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন,দেশপ্রেম ও অবদানের কথা তুলে ধরেন। আলোচনা শেষে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাজনীতির প্রবাদপুরুষ শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের
আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular