ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগাইবান্ধায় নিজ ঘর থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিজ ঘর থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিজ ঘর থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দম্পতি হলেন- রাসেল মিয়া (১৮) ও তার স্ত্রী জুঁই খাতুন (১৫)। রাসেল ঢাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

নব দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, রাসেল ও জুঁই মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তাদের সংসারে কোনো ঝামেলা ছিল না। প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান তারা। মঙ্গলবার সকালে ঘুম থেকে না উঠায় রাসেলের মা ছেলেকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছে জেনেছি, তারা প্রেম করে বিয়ে করেছেন এবং তাদের সম্পর্ক খুব ভালো ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular