ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরগাজীপুরের ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত এই আগুন আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পাশাপাশি হতাহতের কোনও তথ্যও পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয়রা জানান, আগুন লাগার সময় গোডাউনে প্রচুর পরিমাণে ঝুট মজুদ ছিল, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সাথে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ভবিষ্যতে এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন স্থানীয়রা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular