গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বিশিষ্ট চলচিত্র ও নাট্যাভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার শাহ মিসকিন(রঃ)মাজারের বট গাছের নিচে গামছা পড়া অবস্থায় শুয়ে বিশ্রাম নিতে দেখা গেছে। এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে অভিনেতাকে নিয়ে হইচই পড়ে। তাঁর কাছে ছুটে যান ভক্তরা।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পাগলা থানা এলাকার মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে বট গাছের নিচে গামছা পড়ে উদোম শরীরে শুয়ে থাকতে দেখা যায় চলচিত্র ও নাট্যকার সমু চৌধুরীকে। তার পাশে একটি পানির বোতল ও কাপড়ের পুতুল দেখা যায়। চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ।
স্থানীয় এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোষ্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এরপর গুণী এই অভিনেতা মানুষের সাথে গল্পে আড্ডায় মেতে উঠেন। মাজার কর্তৃপক্ষ বলছেন গতকাল তিনি শেষ রাতে আসলে তার নিরাপত্তার বিষয়টি তারা দেখছেন।
শাহ মিসকিন ( রহ) মাজারের খাদেম শাহ মোহাম্মদ ফাহাদ ফকির জানান,বুধবার রাতে কয়েকজন মাজার ভক্তদের সাথে মুখী মাজারে আসেন।পরবর্তীতে সমু চৌধুরীর সাথে কথা বলে জানা গেছে, যশোর একটি মাজার থেকে প্রথমে ঢাকা আসেন।পরে মোটরসাইকেল রাইডার সহকারে এখানে আসেন।এখনে উনি ভাল আছেন।
বর্তমান সময়ে সমু চৌধুরী শাহ মিসকিন মাজার এলাকায় রয়েছেন।
শাহ বাচ্চু বলেন, তিনি এখন মাজার এলাকায় ঘুরাঘুরি করছেন, পাশের মসজিদে ওয়াক্তের নামাজ আদায় করছেন।
পুলিশ বলছেন, স্বজনরা যশোর থেকে রওনা দিয়েছেন তারা আসলে চলচিত্র ও নাট্যকার সমু চৌধুরীকে পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দিবেন।
পাগলা থানার এসআই সাইমন বলেন,গত বুধবার সমু চৌধুরী গ্রামের বাড়ি যশোর থেকে শ্যূটিং আছে বলে ঢাকার উদ্দেশ্যে বের হন। জানাযায় এর আগেও তিনি কয়েকবার শাহ মিসকিন (রহ) এর মাজারে এসেছেন। এবারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীর মা জয়নাব চৌধুরী ঢাকা নিউজকে জানান,আমার ছেলে কাউকে না জানিয়ে ময়মনসিংহের গফরগাঁও এক মাজারে চলে যায়। পরে মাজারের সেবক ফাহাদ ফকিরের মোবাইল ফোন থেকে কথা বলে নিশ্চিত করে সে ভাল আছেন। আমাদের পরিবারের সদস্যরা যশোর থেকে রওনা হয়েছে।ততক্ষণ তিনি পুলিশ হেফাজতে থাকবেন।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এন. এম আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা একটি মেডিকেল টিম নিয়ে মাজার এলাকায় গিয়েছি। উনাকে পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হবে।
অভিনয় শিল্পী সংঘের সদস্য সূচনা শিকদার বলেন,’ শিল্পী সংঘের সদস্যরা ঢাকা থেকে ঘটনাস্থলে যাচ্ছেন।
অভিনেতা সমু চৌধুরী বলেন, ‘আমি শিল্পী,সংগ্রামী সত্যেন সেনের বাণী মানুষের মাঝে প্রচার করি। মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। তাছাড়া আমি একজন মাজারভক্ত লোক,এর আগেও শাহ মিসকিন (রহ) এর মাজারে এসেছি।আমি সুস্থ আছি।



