ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারাজশাহীর এএফসি অভিযান গোলবন্যায় শেষ

রাজশাহীর এএফসি অভিযান গোলবন্যায় শেষ

ক্রীড়া ডেস্ক: এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম অভিযানটা জয় দিয়ে শেষ করেছে রাজশাহী স্টারস এফসি। 

রবিাবর (২৩ আগস্ট) মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানীর দল।

জাতীয় দলের একাধিক খেলোয়াড় নিয়ে গড়া রাজশাহী স্টারসের লক্ষ্য ছিল প্রাথমিক পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া। তবে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় অভিষেকটা ভালো হয়নি বাংলাদেশ নারী লিগের চ্যাম্পিয়নদের।

প্রথম ম্যাচে ভারতের ইস্টবেঙ্গলের কাছে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সাবাহ এফসির কাছে হারে ২-১ গোলে। ফলে গ্রুপের শেষ ম্যাচের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

রোভার্সের বিপক্ষে একটাই লক্ষ্য ছিল তাদের- ভালো কিছু করে শেষটা অন্তত স্মরনীয় করা।

সেই লক্ষ্যে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে দলটি। প্রথম দুই ম্যাচে ২৫ গোল হজম করা গুয়ামের দলটির বিপক্ষে একের পর এক আক্রমণ চালিয়ে শেষ পর্যন্ত ৮ গোলের বড় জয় তুলে নেয়।

দলের হয়ে হ্যাটট্রিক করেন তহুরা খাতুন। জোড়া গোল করেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। এছাড়া মনিকা চাকমা ও শামসুন্নাহার সিনিয়রও গোল করেন। বাকি গোলটি আসে রোভার্সের মার্লেনা কনেলির করা আত্মঘাতী থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular