ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগৌরীপুরে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

গৌরীপুরে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) রাতে গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী নেত্রকোনা সদর এলাকার বিশিউড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত সিদ্দিক মিয়া উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা লোনাপাড়া গ্রামের মৃৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলছিল। প্রতিবেশি মোঃ সিদ্দিক মিয়া নতুন খেলা শেখানোর কথা বলে চার বছর বয়সী শিশুকে লাউ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে শিশুটির মা ও দাদী ঘটনাস্থলে ছুটে গেলে সিদ্দিক পালিয়ে যায়।

এসময় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা শেষে শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়। গত ৯ মার্চ শিশুটি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি পক্ষ সালিশ-দরবার করে বলে অভিযোগ উঠেছে।
বুধবার শিশুটির বাবা বাদী হয়ে সিদ্দিক মিয়াকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৬। ওই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিদ্দিক মিয়াকে গ্রেফতার করে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, শিশু ধর্ষণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুলিশের জাতীয় হটলাইনে জানানোর পর অভিযান চালিয়ে ধর্ষক সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। সালিশ দরবারের মাধ্যমে যারা ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান ভিকটিমের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতর আশ্বাস দেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular