ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে ছাত্রদল নেতা হত্যা, ১৭ জনকে আসামি করে মামলা

গৌরীপুরে ছাত্রদল নেতা হত্যা, ১৭ জনকে আসামি করে মামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির হত্যাকাণ্ডের ঘটনায় ১১জনের নামােল্লেখ ও ৫/৬জন অজ্ঞাতনামাসহ মোট ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার নিহত হুমায়ূন কবিরের বাবা কাইয়ুম মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে মো. বাদল মিয়া (২১), মো. রাশিদুল ইসলাম রানা (২২), মো. সজিব মিয়া (২৩), রবিন (২৩), মেহেদি হাসান টুটুল (৩০), মো. মাসুদ রানা (৪০), মো. আব্দুল কদ্দুছ (৫৪), মো. মজিবুর রহমান (৫৭), মো. সোহাগ মিয়া (৩০), মো. শামছুল হক (৬২), কামরুল ইসলাম (৩৫) সহ নাম উল্লেখ ১১ জন ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে।

এর আগে গত শুক্রবার বিকালে চা-পানের ১০ টাকা বিলের দ্বন্দ্বের জের ধরে উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি এলাকা থেকে ধাওয়া করে পাছার বাজারে এক দোকানের ভিতর ছুরিকাঘাত করে হুমায়ূন কবিরকে হত্যা করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, হুমায়ূন কবির হত্যাকাণ্ডে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular