ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুর অবৈধ ভারতীয় নাগরিক আটক

গৌরীপুর অবৈধ ভারতীয় নাগরিক আটক

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে অবৈধভাবে আসা দয়জন বিবি (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার পৌর শহরের পাটবাজার মোড় হতে গৌরীপুর থানার পুলিশ তাকে আটক করে। শনিবার আটককৃত নাগরিককে আদালতে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আব্দুল মালিক ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত দয়জন বিবি জানান, তিনি ভারতের আসাম রাজ্যের ধুপরী জেলার গৌরীপুর থানাধীন ২নং পার্ট, মধুসুল মারির নাইদুর গ্রামের আব্দুর রেজ্জাকের স্ত্রী। তার বাবার নাম ময়নাল শেখ ও মাতার নাম মৃত সাবজান বিবি।
গৌরীপুর থানাসূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকায় একজন মহিলা ঘুরাফেরা করছেন দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতীয় নাগরিক বলে জানান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম বলেন, ওই নারীকে ভারত থেকে পুশ ইনের মাধ্যমে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে। গৌরীপুর থানার পুলিশ এসআই মোঃ সাইফুল ইসলাম বাদী একটি মামলা দায়ের করেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular