ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদগৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী আব্দুল্লাহ আল আমিনকে সভাপতি ও শেখ মোঃ বিপ্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিনকে সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি শেখ মোঃ বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির নব-নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি তিলক রায় টুলু, সহ-সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক খবর প্রতিনিধি শামীম খান, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিনিধি ওবায়দুর রহমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular