ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিগ্রাহকদের স্বার্থ সবার আগে দেখা হবে: গভর্নর

গ্রাহকদের স্বার্থ সবার আগে দেখা হবে: গভর্নর

নিউজ ডেস্ক : গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার (১৮ নভেম্বর) দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে, বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেয়া যাবে না।

গভর্নর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে। তারমধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে।

ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে বলেও জানান গভর্নর মনসুর। তিনি বলেন, সংস্কার অগ্রগতি দেখে সহযোগিতা করা হচ্ছে ব্যাংকগুলোকে।ব্যাংকগুলোকে ঢালাওভাবে তারল্য সহায়তা করা হবে না।

আর ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিএল) চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ২০১৭ সালের পর ইসলামি ব্যাংক থেকে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম ৮০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। শিগগিরিই এস আলম গ্রুপের নামে থাকা শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন শক্তিশালী করা হবে।

আইবিবিএল চেয়ারম্যান আরও বলেন, সরকার পতনের পর থেকে তিন মাসে ইসলামি ব্যাংকের ডিপোজিট বেড়েছে ৪ হাজার ৯৭২টি। প্রবাসী আয় এসেছে ১০ হাজার কোটি টাকা। দেশের মোট রেমিট্যান্সে ইসলামি ব্যাংক আবারও ৩০ শতাংশ ভূমিকা রাখার দিকে এগিয়ে যাচ্ছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular