ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচবিতে ভুয়া শিক্ষার্থী আটক

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। বুধবার (২৬ নভেম্বর) রাতে জিরো পয়েন্টের পুলিশ বক্সের কাছে আটক করা হয়।

আটককৃত ওই ভুয়া শিক্ষার্থীর নাম মিনহাজ উদ্দীন। জানা যায়, মিনহাজ দীর্ঘদিন ধরে নিজেকে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন । আটক হওয়ার পর তার কাছ থেকে উদ্ধার হওয়া একটি পরিচয়পত্রে জানা যায়—সে চট্টগ্রামের আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘ মিনহাজকে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী সন্দেহভাজনভাবে পুলিশ বক্সের কাছে নিয়ে আসে। তাকে তল্লাশি করে শনাক্ত করা গেছে সে ভুয়া শিক্ষার্থী। তার পরিচয়পত্রে হাসপাতালের চাকরির তথ্যও মিলেছে। এছাড়া সে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিল, যা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। মিনহাজকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular