ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচাঁদপুরে ১৫০ রোগীকে বিনা মূল্যে চোখের চিকিৎসা ও চশমা

চাঁদপুরে ১৫০ রোগীকে বিনা মূল্যে চোখের চিকিৎসা ও চশমা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুর শহরের পুরানবাজারে ১৫০ জন দরিদ্র ও অসচ্ছল রোগীকে বিনা মূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা, ওষুধ, আই ড্রপ ও চশমা দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে সোমবার এ চক্ষুসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

পুরানবাজার এলাকায় আয়োজিত চক্ষু ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করেন আব্দুল্লাহ অপটিকসের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান। পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। যেসব রোগীর চশমার প্রয়োজন ছিল, তাঁদের বিনা মূল্যে চশমাও দেওয়া হয়।

আয়োজকেরা জানান, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তানিয়া ইশতিয়াক খান প্রায় ছয় বছর ধরে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর মধ্যে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ দেওয়ার পাশাপাশি অসহায় রোগীদের চোখের ছানি ও নেত্রনালির অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়।

চক্ষু ক্যাম্পে সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, অর্থের অভাবে তাঁরা নিয়মিত চোখের চিকিৎসা করাতে পারেন না। বিনা মূল্যে চোখ পরীক্ষা, ওষুধ, আই ড্রপ ও চশমা পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন।

তানিয়া ইশতিয়াক খান বলেন, অর্থের অভাবে অনেক দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাঁদের পাশে দাঁড়ানোই এ ধরনের কার্যক্রমের উদ্দেশ্য। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

কর্মসূচিতে বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, সংগঠনটির স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular