ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচার জেলায় জরিমানা পলিথিন জব্দ ও কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চার জেলায় জরিমানা পলিথিন জব্দ ও কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিউজ ডেস্ক: ঢাকা, ২৪ মে: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ২৪ মে ২০২৫ তারিখে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলায় বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ফরিদপুর জেলায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭২ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে কয়েকটি সুপারশপ ও দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

ঢাকার মিরপুর-১ এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৬টি যানবাহনের চালকের বিরুদ্ধে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরণের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman