ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষচোরের উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে জন সমাবেশ

চোরের উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে জন সমাবেশ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে চোরের উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে জন সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা ডেপরাইপ্যাচ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেপরাইপ্যাচ,চিনাডুলী,বলিয়াহদ,সিংভাঙ্গা,দেওয়ানপাড়া,সোনামুখী,দঃ ধর্মকুড়া,পচাবহলা,কাচিহারা এলাকাবাসীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক নূরনবী আকন্দের সভাপতিত্বে এতে নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল,সমাজ সেবক আল আমিন মিয়া,শিংভাঙ্গা গ্রামের শাহজাহান মিয়া,ধর্মকুড়া গ্রামের লাল মিয়া,ডেপরাইপ্যাচ গ্রামের সমাজ সেবক মাইনুল হক প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা চোর নির্মূলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য যে,উপজেলার চিনাডুলী,নোয়াপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির ঘটনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে হানা দিয়ে গরু, ছাগল, হাস-মুরগি, মোবাইল ফোন, যানবাহন, দোকানপাট এবং মূল্যবান জিনিসপত্র চুরি করছে।

সর্বশেষ ঘটনায় ঈদের আগের রাতে উপজেলার ডেপরাইপ্যাচ গ্রামের দুলাল শেখের বাড়িতে গরু চুরি করতে ৪ জন চোর নৌকা যোগে আসে। এ সময় ধাওয়ায় একজন সটকে পরায় তিনজনকে ধরে থানায় দেয় এলাকাবাসী।

চোরের উপদ্রবে গ্রামবাসী আতঙ্কে দিন কাটানো একই গ্রামে আলম হাজী,শাহালম শেখ, আলআমিন মিয়ার বিদ্যুতের মটর, ইয়াছিন আলীর মনোহারী দোকানের সকল মালামাল এবং সিরাজুল ইসলাম বাড়ী থেকে জিনিষ পত্র নিয়ে চুরি হয়ে যায়। এলাকাবাসী দ্রুত চোর নির্মূলের প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, জনগণকে সচেতন করতে বিভিন্ন আলোচনাসভা ও বৈঠক আয়োজন করা হচ্ছে। পাশাপাশি টহল ও নজরদারি আরও বাড়ানো হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular