ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডজাবিতে শুরু হচ্ছে প্রজাপতি মেলা

জাবিতে শুরু হচ্ছে প্রজাপতি মেলা

নিউজ ডেস্ক:   প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে প্রজাপতি মেলা- ২০২৪। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’-এ স্লোগানকে সামনে রেখে ১৪ তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এবারের মেলা। বুধবার (৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে এবারের মেলা।

মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘প্লানটেশন ফর নেচার’ এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২৪ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

মেলায় দিনব্যাপী আয়োজনে থাকবে প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতাসহ নানা আয়োজন। তাছাড়া মিলনায়তনের সামনের চত্বরে পাপেট শো সহ শিশুদের জন্য থাকবে নানা আয়োজন।

তিনি আরও বলেন, প্রকৃতি সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমাদের সকলকে প্রকৃতি জীব বৈচিত্র্য নিয়ে সচেতন হতে হবে। প্রতিবছর জাহাঙ্গীরনগরে প্রজাপতির প্রজাতির সংখ্যা কমছে। আমরা প্রজাপতি যেসব গাছে বংশবৃদ্ধি করে এমন ৪০ টি গাছ প্রাথমিকভাবে সংরক্ষণ করছি। উল্লেখ্য, এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), অরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular