ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাজাবির ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

জাবির ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।

বুধবার (২৯ জানুয়ারি) কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

ভর্তি পরীক্ষার প্রথম দিন ৯ ফেব্রুয়ারী জীব বিজ্ঞান অনুষদ ভুক্ত ডি ইউনিটের ছাত্রীদের পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। ১০ তারিখে একই ইউনিটের ছাত্রদের পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। একই তারিখে ৫ম শিফটে আইবিএ-জেইউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১১ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রথম দুই শিফটে বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১২ ফেব্রুয়ারী গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ছয় শিফটে কলা ও মানবিকী অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি সোমবার ১ম শিফটে ‘সি১’ ইউনিটের এবং একই দিনে পরের তিন শিফটে সমাজবিজ্ঞান অনুষদ বুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এবার সর্বমোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে এবার ১৪৫ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular