ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, আতঙ্কে এলাকাবাসী

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, আতঙ্কে এলাকাবাসী

লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিবেদক: জামালপুরের ইসলামপুরে কবলা মূলে ক্রয়কৃত জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছে। এ অবস্থা বড় ধরনের সহিংসতার শঙ্কায় করছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের মৃত ছইমুদ্দিমের পুত্র মোজাফ্ফর আলী প্রায় ৩০ বছর আগে বিআরএস-৩৪৮২ দাগের ৩৫ শতাংশ জমি একই এলাকার মোছাইন আলীর নিকট বিক্রি করেন। দীর্ঘদিন থেকে মোছাইন আলী ভোগ দখল করে আসলেও খারিজ করতে গিয়ে বিপত্তি বাঁধে। রেকর্ডে মোজাফফর আলীর নাম না থাকায় খারিজ করতে না পারায় বিষয়টি গ্রাম্য শালিস বসে। এতে এলাকার সুধীজনরা সমঝোতার ভিত্তিতে মোছাইন আলীকে অন্যজমি থেকে ২০শতাংশ জমি কবলা দিতে সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে শালিসির বিষয়টি অপারগতা প্রকাশ করায় মোছাইন আলী গংরা ওই জমিতে ফসল বুনতে গেলে দু’পক্ষের সংঘর্ষে হাসমত আলী,সৈয়দ জামান,রফিকুল ইসলাম,হোসেন আলী,শাহজাহান,ছাইফুল সহ অন্তত ৭জন আহত হয়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হাসমত আলী মুমুর্ষ অবস্থায় শেরপুর সদর হাসপাতালে মুত্যৃুর সাথে পাঞ্জা লড়ছে। সাবেক মেম্বার হোসেন আলী বলেন,মোছাইন আলীর ক্রয়কৃত জমি রেকর্ডে ভুল হওয়ায় গ্রাম্য শালিসে বিষয়টি সমাধানের সমঝোতা হয়। পরবর্তীতে তালবাহনা করায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন, এ বিষয়ে দু’পক্ষের অভিযোগ পেয়েছি। আজ পুলিশ পাঠিয়েছি ,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular