ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজামালপুরে ট্রেনের ধাক্কায় দুই ভাগ ট্রাক, আহত ৩

জামালপুরে ট্রেনের ধাক্কায় দুই ভাগ ট্রাক, আহত ৩

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে ধাক্কায় সার বোঝায় ট্রাক উল্টে দুমড়ে-মুচড়ে দুই ভাগ হয়েছে গেছে। এতে ট্রেন চালকসহ অন্তত তিনজন আহত হয়েছে৷

বুধবার (০৮ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাছিরাবাদ এক্সপ্রেস ৩৮ ডাউন মেইল ট্রেনের সাথে এ দূর্ঘটনা ঘটে৷

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ট্রেনটির সাথে ভোর ৫টার দিকে তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে সার বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। পরে ট্রেনটি প্রায় দুইশ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে চালকের অংশে ভেঙে যায়৷ এ ঘটনায় ট্রাক ও ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছে৷

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছে৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular