লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্র্রতিবেদক: কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক জামালপুরের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের দাপুনিয়া এলাকায় ব্র্যাক জেলা সমন্বয়কের কার্যালয়ে জামালপুর সদর উপজেলার নরুন্দি গ্রামের পারুল বেগম, বারুয়ামারি গ্রামের রিতা আক্তার, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের মোছা: আছমা আক্তার এবং বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়া কান্দা গ্রামের সাজেদা বেগমের হাতে চারটি পাওয়ার টিয়ারের চাবি তুলে দেয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট (সেন্ট্রাল-২) মোঃ রাশেদুজ্জামান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক এ.এস.এম. গোলাম কিবরিয়া, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ হুমায়ুন কবির ও মোঃ জুয়েল মিয়া, এসডিইউ মোঃ আব্দুল কুদ্দুস, স¤প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম. মাহবুবুল আলম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃখাইরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠান শেষে পাওয়ার টিলারের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ পরিচালনা বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।




