ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ‘মানুষের অধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে রাজপথে ৪৬ বছরের অবিরাম যাত্রা’—এই স্লোগান সামনে রেখে বুধবার বিকেলে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি জামালপুর শহরের শফি মিয়া বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্যসচিব মনজুরুল করিম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি লোটন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় রয়েছে। সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান তাঁরা।

এ সময় দেশের উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular